তোমারিই জন্য - তোমার জন্মদিনে
আনন্দ-আভায় বড়ো বড়ো দুটি চক্ষু পল্লবপ্রচ্ছায় রেখো মোর মুখপানে প্রশান্ত বিশ্বাসে, নিতান্ত নির্ভরে। - শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর
০১
গর্বে উন্মত্ত সময় ও কাল যেমন বইয়ের পাতা আলিঙ্গন করে প্রথমবারের মতো সম্পূর্ণতা বোধ করে, তুমি মলাট হয়ে তাদেরকে অসীম বন্ধনে বেঁধে রেখো। তোমার ভিতরে জন্ম নিক ছোট ছোট মহাবিশ্ব।
"পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন"
০২
গোধূলি মদিরতার ঘ্রান আর সকালের নির্মলতার পরিচয় ধরা দিক তোমার ওই অনাবিল, অকার্পন্ন, স্নিগ্ধ হাসিতে, থমকে যাক বিশ্ব চরাচর আমার।
"বিলুপ্ত ধূসর কোন পৃথিবীর শেফালিকা, আহা,"
০৩
পাষাণী অহল্যার ন্যায় সৃষ্টির ধূসর যুগের কবিতারা প্রাণ ফিরে পাক তোমার তুলির আঁচড়ে, কূলপ্লাবী হয়ে সে ভেঙে দিক সময়ের কারাগার।
"অসংখ্য নক্ষত্রের রাত তোমার আঙিনায় এসে ধরা দেয়"